ঢাকাFriday , 2 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাম কমেছে মুরগির, অপরিবর্তিত গরুর মাংসের দাম

Link Copied!

সপ্তাহ শেষে বাজারে কমেছে মুরগির দাম। প্রকারভেদে ২০-৩০ টাকা পর্যন্ত দাম কমেছে মুরগির। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। মাছের বাজারও আছে আগের দামেই।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস ৬৮০-৭০০ টাকা এবং খাসির মাংস ৯০০-৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে ব্রয়লার মুরগি ১৪০ টাকা, পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকা, কক মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব মুরগির দাম ২০-৩০ টাকা কেজি প্রতি বেশি ছিল বলে জানান ব্যবসায়ী মোহাম্মদ আইয়ূব আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঠান্ডার জন্য এ সপ্তাহে দাম কমেছে। সামনে বাড়তে বা কমতেও পারে। সেটা এখন বলা যাচ্ছে না।

এদিকে, মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পুঁটি মাছ ২৫০ টাকা, বড় রুই মাছ ৪৫০ টাকা, কাতল মাছ ৪০০ টাকা, শিং মাছ ৫০০ টাকা, টাকি মাছ ৬০০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, রূপচাঁদা ৭০০-৮০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৭০০ টাকা, এক কেজির বেশি ওজনের ইলিশ ১১০০ টাকা এবং এক কেজির কম ওজনের ইলিশ ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের মাছ ব্যবসায়ী কালাম ঢাকা পোস্টকে বলেন, মাছের বাজার নিয়মিতই আপ-ডাউন করে। গত সপ্তাহে বাজারে এমনই দাম ছিল।

নিউজটি শেয়ার করুন