ঢাকাTuesday , 6 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের ব্যাপারে ঝুঁকি নিতে নারাজ ডমিঙ্গো

Link Copied!

পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। তবে স্বস্তির খবর, মঙ্গলবার বল হাতে অনুশীলন করেছেন তাসকিন। পিঠের ব্যথাকে পেছনে ফেলে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বল হাতে নিজেকে ঝালিয়ে নিতে দেখা গিয়েছে তাকে।

মিরপুরে আজ তিনি বোলিং করেছেন দীর্ঘ সময় ধরে, সে সময় মনেই হয়নি সদ্য ইনজুরি থেকে ফিরেছেন তাসকিন। কেননা বল হাতে পুর্ণ রিদমে বোলিং করতে দেখা গেছে টাইগারদের এই পেসারকে। পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ডকে সঙ্গে নিয়ে মিরপুরের সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেন তাসকিন। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ অবশ্য তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না।

পিঠের ব্যথায় ভোগা তাসকিনকে আজ অনুশীলনে বোলিং করতে তেমন সমস্যায় পড়তে হয়নি। তবুও দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে জানালেন, ‘তিন-চার দিন আগে তাসকিনকে ইঞ্জেকশন দেয়া হয়েছে। গতকাল জিম করেছে, আজ ৫-৬ ওভার বোলিং করেছে। আমি নিশ্চিত না দ্বিতীয় ম্যাচে ওকে খেলিয়ে ঝুঁকি নেব কিনা। সামনে দুটি টেস্ট আছে আমাদের, এছাড়া বাকি বোলারদেরও ম্যাচ খেলিয়ে উন্নতির সুযোগ করে দিতে হবে।’

প্রথম ওয়ানডেতে তাসকিনের পরিবর্তে দলে সুযোগ পাওয়া এবাদত হোসেন ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ৪৭ রান দিয়ে ভারতের ৪ উইকেট নিয়েছেন সিলেটের এই পেসার।

নিউজটি শেয়ার করুন