ঢাকাWednesday , 7 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৈবাহিক ধর্ষণের শিকার হয়েছিলেন বাঁধন

Link Copied!

দেশীয় শোবিজের প্রিয়মুখ লাক্স তারকা আজমেরী হক বাঁধন। এই জনপ্রিয় মডেল ও টিভি অভিনেত্রী ‘রেহানা মরিয়ম নূর’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র ওটিটি সিরিজের প্রধান চরিত্রে কাজ করেও আলোচিত। তবে পর্দার ন্যায় এই অভিনেত্রীর দাম্পত্যজীবন খুব একটা রঙিন নয়। নিজের শ্বশুরবাড়িতে স্বামীর কাছে অত্যাচারিত হয়েছেন – এমন অভিযোগ করেছেন বাঁধন। বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন তার স্বামী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন এই তারকা অভিনেত্রী।

এই প্রসঙ্গে আজমেরী হক বাঁধন বলেন, আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করেছিল।আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম এভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন – এসব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।

তবে দাম্পত্য জীবনের সকল অশান্তি আর ঝামেলার অবসান ঘটিয়ে পড়াশোনা শেষ করেন বাঁধন। বর্তমানে মেয়েকে নিয়ে এখন তার শান্তির সংসার।

উল্লেখ্য, সুন্দরী ও গ্ল্যামারাস তারকা বাঁধন ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পরে সংসার নিয়ে ব্যস্ত থাকায় কিছুদিন অভিনয়ে দেখা যায়নি তাকে। কিন্তু সংসার জীবন সুখের না হওয়ায় ২০১৪ সালের ১০ আগস্ট বিচ্ছেদের আবেদন করেন তিনি। অবশেষে ওই বছরের ২৬ নভেম্বর স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় বাঁধনের।

নিউজটি শেয়ার করুন