ঢাকাSunday , 11 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তামিল-তেলেগু ছবিতে ব্যস্ত ঋত্বিকা সেন!

Link Copied!

টলিউড নায়িকা ঋত্বিকা সেন ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন। খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করেন তিনি। দেব, জিৎ, যীশু, বনির মতো তারকার বিপরীতে নায়িকা হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে না নতুন কোনো বাংলা ছবিতে। সেই কারণ জানালে ঋত্বিকা নিজেই।

তিনি জানান, এখন তার ব্যস্ততা দক্ষিণের ছবি নিয়ে। সেখানে একের পর এক ছবিতে অভিনয় করছেন। বিজয় সেতুপতির মতো সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ঋত্বিকা বলেন, আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গেছি, তারাই বলুন আমি যেমন ছবিতে অভিনয় করি, তা আর বাংলায় হচ্ছে কই। যেসব অভিনেত্রী আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে ১১ বছরের বড়, তারাও তো এখন কম কাজ করছেন।

জানা যায়, ২০২১ সালে একটি মিউজিক ভিডিওয়ে ঋত্বিকা রোম্যান্স করেছেন, তার একসময়ের অনস্ক্রিন বাবা সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে। জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’তে তারা বাবা – মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। টানা ১২ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার, সেখানে মেয়ে থেকে সোজা বউ হয়েছেন ঋত্বিকা।

নিউজটি শেয়ার করুন