ঢাকাTuesday , 13 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঠোঁটকাটা শবনম ফারিয়া কাকে কটাক্ষ করলেন!

Link Copied!

মডেল-অভিনেত্রী শবনম ফারিয়াকে সবাই ঠোঁটকাটা বলেই জানেন! নানা কারণে নানাজনকে মুখের ওপর অপ্রিয় সত্য কথা বলে প্রায় সময়ই আলোচনা – সমালোচনায় থাকেন। শবনম ফারিয়া চিকিৎসা শেষে ঢাকায় ফিরেই ফেসবুকে একটি পোস্ট দেন। আর তাই সেই পোস্ট এখন রীতিমতো আলোচিত – সমালোচিত। ফেসবুকের ওই স্ট্যটাসে শবনম ফারিয়া লেখেন, শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, পরশু (১৩ ডিসেম্বর) আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিবস! অসুস্থতার কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে! এখন পড়তে বসছি।

দেশের কয়েকজন মধ্যবয়সী অভিনেত্রী সম্প্রতি ওজন কমিয়ে বেশ সাহসী ফটোশুট করে আলোচিত হয়েছেন। তাদের ওজন কমিয়ে খোলামেলা ফটোশুটের বিষয়ে খানিকটা খোঁচা দিয়ে শবনম ফারিয়া লেখেন – এটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স! অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি!

শবনম ফারিয়ার এমন পোস্টের পর সবাই ব্যস্ত ঠিক কাকে ‘খোঁচা’ দিয়ে এসব কথা বলেছেন – এটা নিয়ে। তবে তিনি তার পোস্টে এটা পরিষ্কার করেননি। তবে সম্প্রতি শোবিজের কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে খোলামেলা পোশাকে ফটোশুটে অংশ নিয়েছেন। নেটিজেনদের ভাবনা – শবনম ফারিয়া হতো তাদেরকেই ইঙ্গিত করেছেন! কেউ কেউ মনে করছেন, সম্ভবত তিনি অভিনেত্রী রুনা খানকে নিয়ে এমন কটাক্ষপূর্ন পোস্ট করেছেন।

জানা যায়, শবনম ফারিয়া নাকের সমস্যা নিয়ে গেলো ২৮ নভেম্বর ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে সেখান থেকে দেশে ফিরেন। দেশে ফিরেই ঠোঁটকাটা এই অভিনেত্রী খোঁচা মারা ফেসবুক পোস্ট দিয়ে আলোচিত – সমালোচিত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন