ঢাকাSunday , 8 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘তোমাকে অসম্ভব ভালোবাসি’, স্কুলছাত্রীকে প্রেমপত্র লিখে বিপাকে শিক্ষক

অনলাইন ডেস্ক
January 8, 2023 10:02 pm
Link Copied!

১৩ বছর বয়সী ছাত্রীর প্রেমে পড়লেন ৪৭ বছরের শিক্ষক। অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রেমপত্রও লিখেছেন ওই শিক্ষক। এমনই এক ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতের উত্তর প্রদেশের কনৌজ এলাকায়। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা।

শনিবার (৭ জানুয়ারি) এ খবর প্রকাশ্যে এসেছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অষ্টম শ্রেণির ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন ওই শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নাম লিখেছেন তিনি। তারপর লিখেছেন, স্কুল ছুটির আগে যেন তার সঙ্গে দেখা করে ওই ছাত্রী। যদি সত্যিই ওই ছাত্রী তাকে ভালোবাসে, তাহলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে। এসব কথাই চিঠিতে লিখেছেন ওই শিক্ষক।

তিনি আরও লেখেন, ‘তোমাকে অসম্ভব ভালোবাসি আমি। লম্বা ছুটির সময় আমি তোমাকে খুব মিস করব। তাই স্কুল যখন ছুটি থাকবে, তখন তুমি আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখো।’

চিঠিটি পড়ার পর ছাত্রী যেন তা ছিঁড়ে ফেলে, সে কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে শিক্ষকের কাছ থেকে এমন চিঠি পাওয়ার বিষয়টি বাবা-মাকে জানিয়ে দেয় ওই ছাত্রী। এরপরই অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য তাকে ক্ষমা চাইতে বলেন তারা।

কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাদের মেয়েকে ‘গায়েব’ করে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা। এ ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেছেন, ‘এ ঘটনায়একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে। প্রতিবেদন চাওয়া হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তবে এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

নিউজটি শেয়ার করুন