ঢাকাSaturday , 14 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এহসান গ্রুপের উপদেষ্টা ১৭ ওয়ারেন্টের পর গ্রেপ্তার

Link Copied!

পিরোজপুরে এহসান গ্রুপের অর্থ আত্মসাতের মামলায় গ্রুপের উপদেষ্টা ও দুটি মাদ্রাসার পরিচালককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার মাওলানা আ. রব খান (৭০) এহসান গ্রুপের উপদেষ্টা ও খলিশাখালি আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসার পরিচালক। তিনি মৃত. ইব্রাহীম খানেরর পুত্র।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রাত আটটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

পুলিশ জানিয়েছে, পিরোজপুরে এহসান গ্রুপের নামে যে অর্থ আত্মসাৎ এর মামলা ছিল। সেই মামলায় তার নামে ১৭ টি ওয়ারেন্ট হয়েছে। তাই সদর থানা পুলিশ তাকে সন্ধ্যার পর গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানিয়েছেন, ওয়ারেন্টভুক্ত আসামি তাই সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন