ঢাকাSaturday , 14 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের ইতিহাসে সর্বোচ্চ বেড়েছে সোনার দাম, ভরি ৯৩৪২৯ টাকা

Link Copied!

সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতোদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (১৫ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে সবশেষ গত ৭ জানুয়া‌রি সোনার দাম ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

নিউজটি শেয়ার করুন