ঢাকাMonday , 23 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র শবে মিরাজ ১৮ ফেব্রুয়ারি

Link Copied!

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। যার ফলে মঙ্গলবার ২৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন