ঢাকাWednesday , 25 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত ১

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আড়তে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইমরান নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল হক বলেন, ‘আড়তে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন।’

স্থানীয়রা জানায়, যাত্রাবাড়ী কাঁচাবাজারের মধ্যে বড় বাজার নামের আড়তে প্রতিদিন রাতে দেশের বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী গাড়ি আসে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রাত সাড়ে ১২টার দিকে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন