ঢাকাSunday , 29 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশবরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়ার জন্মদিন পালিত

Link Copied!

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম এ তাঁর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। ড. আব্দুল হান্নানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক লেখক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়াকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও বিএফইউজে’র সাবেক সভাপতি মন্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাসস-র এম.ডি আবুল কালাম আজাদ, বিএফইউজে’র সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, বিএফইউজে’র দপ্তর সম্পাদক সেবীকা রানী, ডিইউজে’র সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, শাহীন উল আলম চৌধুরী, ওবায়দুল হক খান, হেময়েত হোসেন, রওশন ঝুনু, মো. আল মামুন, নাসিমা আক্তার সোমা প্রমুখ।

আজিজুল ইসলাম ভুঁইয়া বাংলাদেশ সংবাদ সংস্থা’র সাবেক এমডি, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম, বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতি ঢাকা-র সভাপতি, দেশবরেণ্য সাংবাদিক নেতা, এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা। তার ভাইয়ের শুভ জন্মদিন আজ।

বক্তারা তার তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন। আলোচনা পর্ব শেষ হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন