ঢাকাSunday , 5 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপস্থাপনায় দীপিকা

Link Copied!

পাঠান দিয়ে দীপিকা পাড়ুকোন আবারও বুঝিয়ে দিয়েছেন কেনো তিনি বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী। বলিউড বাদশাহ শাহরুখ খানের এই কামব্যাক ছবির মেগা সাফল্যের ভাগীদার দীপিকা’র সাফল্যের পেখমে যুক্ত হচ্ছে আরেকটি পালক। ১২ মার্চ (ভারতে ১৩ মার্চ) অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে এবার উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন পাঠান কন্যা দীপিকা পাডুকোন। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রামে ২০২৩ সালের অস্কার উপস্থাপকদের নামের তালিকা শেয়ার করেছেন দীপিকা।

ওই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, অস্কার ২০২৩ এ উপস্থাপকের তালিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও আছেন ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।

জানা গেছে, নিমেষেই ভাইরাল হয়ে যায় দীপিকার পোস্ট। শুভেচ্ছাবার্তা জানায় অনুরাগীরা। সবাই ভালোবাসায় ভরিয়ে দেন এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও। বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া লিখেছেন, দীপু তোমাকে অস্কারের মঞ্চে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। দীপিকার বোন অনিশা লিখলেন, বুম। আর দীপিকার স্বামী রণবীর সিং মন্তব্যের ঘরে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

উল্লেখ্য, আগামী ১৩ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে ডলবি থিয়েটারে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নানা দিক থেকে ভারতের কাছে বিশেষ হতে চলেছে। কারণ এবার শুধু একটি নয়, দেশটির তিনটি সিনেমা অস্কার জেতার লড়াইয়ে আছে, অর্থাৎ মনোনয়ন পেয়েছে।

নিউজটি শেয়ার করুন