ঢাকাTuesday , 7 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত ২, আহত ৪০

Link Copied!

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ৩০ থেকে ৩৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর অনেকে আহত হয়েছে। তাদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন