ঢাকাWednesday , 8 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে ‌আজ বুধবার দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

বিমানটি বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

এর আগে গত ৪ মার্চ এলডিসি বিষয়ক ৫তম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী দোহা পৌঁছেন। সূত্র- বাসস

নিউজটি শেয়ার করুন