ঢাকাWednesday , 15 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবাঙালি নায়িকাদের দাপট!

Link Copied!

তারা বাঙালি নন, তবুও কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। এদের মধ্যে চারজনকে অভিনয় করতে দেখা যাচ্ছে দাপটের সঙ্গে। আর তাদের অভিনয় দেখে বোঝার উপায় নেই যে তারা বাঙালি নন, অবাঙালি। এরা সিরিয়ালগুলোতে সাবলীলভাবে বলে চলেছেন বাংলা ভাষায় কথা। এই তালিকার সর্বাগ্রে রয়েছেন চার কন্যা – অ্যানমেরি টম, নেহা আমনদীপ, পল্লবী শর্মা ও শ্বেতা মিশ্র। এই চারজনকে নিয়েই প্রতিবেদন।

অ্যানমেরি টম :
‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। মালয়ালি বংশে জন্মগ্রহণ করেছেন শ্বেতা। তবে ছোট থেকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মামার বাড়িতেই বড় হয়ে উঠেছেন তিনি। সেই সুবাদেই বাংলা বলায় পারদর্শী তিনি।

নেহা আমনদীপ :
স্ত্রী নামক ধারাবাহিকের পর একাধারে ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নেহা। তবে এই অভিনেত্রীও কিন্তু বাঙালি নন। পাঞ্জাবি পরিবারে জন্মগ্ৰহণ করেছিলেন নেহা। তিনি বাংলাদেশী একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

পল্লবী শর্মা :
প্রচার চলতি নিম ফুলের মধু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে পল্লবী শর্মাকে। বিনোদন জগতে তথা কলকাতার বাংলা সিরিয়ালে তিনি বেশ জনপ্রিয় মুখ। যদিও বাঙালি নন এই অভিনেত্রী।

শ্বেতা মিশ্র :
একাধিক ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে ধরা দিয়েছেন বহু জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। জানা যায়, উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। মাড়োয়ারি বাড়ির মেয়ে হয়েও বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা মিশ্র।

নিউজটি শেয়ার করুন