ঢাকাSunday , 26 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে হামিদ-হাসিনাকে পুতিনের শুভেচ্ছাবার্তা

Link Copied!

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন। রোববার ঢাকায় রাশিয়ান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

শুভেচ্ছাবার্তায় পুতিন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, বন্ধুত্বের সুন্দর ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর আমাদের দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মৌলিক স্বার্থে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও অগ্রগতি লাভ করবে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নের বিষয়টিও থাকবে।

পুতিন তার বার্তায় আবদুল হামিদ, শেখ হাসিনা ও দেশবাসীর সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন