ঢাকাSunday , 26 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‍‍ভাষাসৈনিক খালেদা মনযূর-এ-খুদা আর নেই

Link Copied!

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক খালেদা মনযূর-এ-খুদা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খালেদা মনযূর-এ-খুদা ভাষাসৈনিক ও লেখিকা পরিচয়ের পাশাপাশি ছিলেন একজন গায়িকা, শিক্ষক, সমাজসেবী, টেলিভিশন উপস্থাপিকা। পারিবারিকভাবে তিনি খালেদা ফেন্সি খানম নামে পরিচিত ছিলেন। বিয়ের পর তিনি খালেদা মনযূর-এ-খুদা নামে পরিচিতি লাভ করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সচিবের শোক
খালেদা মনযূর-এ-খুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি এক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্য এক বার্তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরও ভাষাসৈনিক খালেদা মনযূর-এ-খুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন