২৮ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ফিনিশ কোয়ালিশন পার্টির এমপি আত্তে কালেভা। ইতিমধ্যে ঐতিহাসিক শহর হেলসিংকির কনতুলায় শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দের পক্রিয়া শুরু হয়েছে।
ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মাইনুল ইসলাম বলেন, আমরা জাতি হিসেবে চিরকৃতজ্ঞ জাতির পিতা ও তার কন্যার কাছে, বাংলাদেশ আজ অনন্য আত্মমর্যাদায় ঐতিহাসিক হেলসিংকিতে হবে আমাদের শহীদ মিনার, বঙ্গবন্ধুর স্বপ্নের উত্তরসূরীদের পক্ষ থেকে ফিনল্যান্ড সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি।
ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে বক্তারা বলেন, বিজয় ধরে রাখতে হয়, আর সব বিসর্জন দিয়ে পাওয়া স্বাধীনতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই, আমাদের চোখ কান খোলা রাখতে হবে লন্ডনের চোর রাজপুত্রের কর্মকান্ডের। আসুন ঐক্যবদ্ধ হই যে যার জায়গা থেকে আগামী নির্বাচনের নৌকা মার্কার জয় নিশ্চিত করতে মাঠে নামি।
নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি বঙ্গবন্ধু ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাদল হোসেন মাসুদ, পারভেজ আহমেদ আনিস, রফিকুল ইসলাম রানা, মহিবুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু দারা বাবু, বেলাল হোসেন, জাহিদ হাসান রকি, নুর আলম, ইমাম হোসেন, মাসরুর রহমান রাববি, উজ্জ্বল, মাসুম, মাহাবুব হোসেন, সোহাগ, জুবায়ের, রবিউল, এমরান, তপন, রুবেল, আসলাম, রিপন, শুভ, রায়হান, চিসতি, শান্ত, শরিফুল, নুরুল আলম, রনি, আদনান, এমদাদ হোসেন প্রমুখ।


