ঢাকাTuesday , 4 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

Link Copied!

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫০ ইউনিট কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা, নৌ ও বিমানবাহিনী। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আশেপাশের বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ৬ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়। এছাড়া বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে র‍্যাবের ঢাকার সকল ব্যাটালিয়ন ও নারায়নগঞ্জ থেকে ১৮ টি টহল দল ও সাদা পোষাকে ৬ টি দল আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বঙ্গবাজারের আগুনের ঘটনায় রাজধানীতে ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

এদিকে, বঙ্গবাজারে আগুনের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। অনেকে রাস্তায় বসে পড়ে আহাজারি করতে থাকেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারা বছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।

নিউজটি শেয়ার করুন