ঢাকাSunday , 9 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে মোটরসাইকেল চললেও পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা থাকবে

Link Copied!

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৯ এপ্রিল) বিআরটিএ সদর দপ্তরে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানান তিনি।

ভিআইপিদের নিয়ম না মেনে উল্টোপথে চলার সমালোচনা করেন তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরি করতে হবে। এছাড়াও মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের নেতারা ক্ষমতা দেখালেও পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন মন্ত্রী।

ঢাকা শহরে মোটরসাইকেলে হেলমেট পরিধানে আমূল পরিবর্তন হয়েছে জানিয়ে কাদের বলেন, সবার সম্মলিত উদ্যোগের কারণেই এখন ঢাকা শহরে সবাই হেমলেট পরিধান করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চললেও পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা থাকবে।

নিউজটি শেয়ার করুন