ঢাকাFriday , 28 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল থেকে দেশে ফিরছেন লিটন

Link Copied!

আইপিএলে সময় ভালো যাচ্ছিল না লিটন দাসের। মাত্র এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সে ম্যাচে ৪ রান করায় আর সুযোগ মিলছিল না। এরই মধ্যে আজ দেশে ফিরছেন লিটন। পারিবারিক কারণে তাকে আইপিএলের মাঝপথেই ফিরে আসতে হচ্ছে বাংলাদেশে।

কলকাতা নাইট রাইডার্স আধা ঘণ্টা আগে জানিয়েছে, ‘পরিবারের সদস্যের মেডিকেল ইমার্জেন্সির কারণে লিটন দাসকে আজ (২৮ এপ্রিল, শুক্রবার) বাংলাদেশে ফিরতে হয়েছে। এই কঠিন সময়টা যেন পার করতে পারেন, এই আশায় লিটন ও তার পরিবারকে শুভকামনা জানাচ্ছি।’

অথচ আজ এক ঘণ্টা আগেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অনুশীলনের ছবি পোস্ট করেছিলেন লিটন।

নিউজটি শেয়ার করুন