ঢাকাFriday , 26 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৩ থানায় নতুন ওসি

Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী, শাহজাহানপুর ও খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

 

অফিস আদেশে বলা হয়, গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহা. মাহফুজুর রহমান মিয়াকে পল্লবী থানার ওসি, খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলমকে শাহজাহানপুর থানার ওসি এবং শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লাকে খিলগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলামকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন