ঢাকাSunday , 11 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মেট্রোপলিটনে নতুন কমিশনারের যোগদান

Link Copied!

গাজীপুর মহানগর পুলিশের নয়া পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। তিনি মঙ্গলবারর সকালে তার নতুন কর্মস্থল গাজীপুরে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি জিএমপির সবস্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

দীর্ঘ চাকরি জীবনে তিনি পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি), অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারসহ (ডিবি) বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার দায়িত্বে থাকাকালীন বাংলাদেশ পুলিশের নবাগত ইউনিট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গঠন প্রণালির কাজে বিশেষভাবে নিয়োজিত ছিলেন। নতুন এই ইউনিটের প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন তার হাতেই সাধিত হয়।

এছাড়াও তিনি দায়িত্ব পালনে সাহসী এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম’ এবং একবার ‘বাংলাদেশ পুলিশ মেডেল ‘বিপিএম’ একবার আইজিপি ব্যাজ পদকে ভূষিত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে তিনি এপিবিএনের ডিআইজি (অপারেশনস) হিসেবে নিয়োজিত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

মো. মাহবুব আলম এবং তার সহধর্মিণী দেলোয়ারা বেগম পারিবারিক জীবনে এক পুত্র ও দুই কন্যা সন্তানের গর্বিত পিতা-মাতা।

 

নিউজটি শেয়ার করুন