ঢাকাSunday , 18 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দাবা’র কর্মশালা ও পুরস্কার বিতরণ

নগর প্রতিদিন
September 18, 2022 8:10 pm
Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::
‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ স্লোগানে পিরোজপুরে স্কুলভিত্তিক দলগত অংশগ্রহণে জেলা পর্যায়ে দাবা খেলার কর্মশালা ও প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় কর্মশালা ও প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্তি পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কাউখালী এগারোগ্রাম শিক্ষা নিকেতন রঘুনাথপুর চ্যাম্পিয়ান হয়। এছাড়াও প্রথম রানার আপ হয় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় রানার আপ হয় স্বরূপকাঠী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও ৫টি বোর্ডের ৫ জনকে বোর্ড পুরস্কার দেওয়া হয়। দুই দিনব্যাপী এ দাবা প্রতিযোগীতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১২টি দলে ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন