ঢাকাMonday , 21 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডায়বেটিসের চিকিৎসায় বাজারে এলো নতুন ৩ ঔষধ

Link Copied!

সারা রপৃথিবীর মানুষের মধ্যে আতংকের এক রোগের নাম ডায়বেটিস । ডায়বেটিস রোগীদের প্রধান এক চিন্তার নাম এর ঔষধ। কোন কোন ঔষধ গ্রহণ করলে তাদের চিন্তার ভাজ একটু কমবে এ নিয়েই ডায়বেটিস রো গীরা মহাব্যস্ত। তবে এ চিন্তার বিপরীতে ডায়াবেটিস চিকিৎসায় দেশের বাজারে নতুন তিনটি ওষুধ। এসেছে।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে ওষুধ তিনটি বাজারজাতের ঘোষণা দেয় দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড।

‘ডায়াবেটিস আনবাউন্ড: নতুন এক আগামী গড়ায় বিজয় আনব ডায়াবেটিস প্রতিরোধে’ স্লোগানের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এছাড়াও স্বনামধন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একমি জানায়, ওষুধ তিনটির নাম- ওমারি, ইমেগ্লি ও গ্লিফো। এই তিন ওষুধ বাজারে পাওয়া যাবে ছয়টি মাত্রায়।

অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ওমারি দেশে তৈরি প্রথম ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ, যা সপ্তাহে কেবল একবার খেলেই হবে। টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় এটি সকলের ক্রয়ক্ষমতার মধ্যে।

টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই জানিয়ে তিনি বলেন, ইমেগ্লি ডায়াবেটিস চিকিৎসায় নতুন একটি ওষুধ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওমারি, ইমেগ্লি ও গ্লিফো-এম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ, বিটাসেলের ফাংশনের উন্নতি ঘটানো, ইনসুলিন তৈরি ও মাইটোকন্ড্রিয়াল ফাংশন বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় এই তিন ওষুধ অনন্য সংযোজন বলে উল্লেখ করেছে উৎপাদক প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন