ঢাকাMonday , 19 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: স্বপ্নের ফাইনালে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

নগর প্রতিদিন
September 19, 2022 6:22 pm
Link Copied!

:: ক্রীড়াঙ্গন ডেস্ক ::

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একটি গোল করলেও পরেই ব্যবধান ৩-১ করেছে বাংলাদেশ। এগিয়ে গেছে সাফের শিরোপার কাছে।

বাংলাদেশের হয়ে প্রথম গোল করেছেন শামসুন্নাহার। পরের গোল দুটি আসে কৃষ্ণা সরকারের পা থেকে। নেপালের হয়ে গোল করেছেন আনিতা বাসনেট।

স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে কর্ণার থেকে নেওয়া ক্রস থেকে গোল করে প্রথম লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ২৪ মিনিটে দ্বিতীয় লিডের খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়ান অন ওয়ানে গোলরক্ষক ফাঁকি দিতে পারেনি মেয়েরা। ৩৫ মিনিটে নেপাল সমতায় ফেরার সুযোগ হারায়। জটলার মধ্যে বল লাগে সাইড বারে। কিন্তু শঙ্কা মুক্ত করে বাংলাদেশ।

ওই সুযোগ হারালেও প্রথমার্ধের ৪১ মিনিটে দ্বিতীয় লিড নেয় বাংলাদেশ। কৃষ্ণা সরকার দলকে দ্বিতীয় লিগ এনে দেন। সাবিনা তার গোলে সহায়তা দেন। ম্যাচের ৭০ মিনিটে আনিতা গোল করে নেপালকে ম্যাচে ফেরান। ৭৭ মিনিটে কৃষ্ণা গোল করে দলের চাপ কমান।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। ২০১৬ সালের আসরে ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেয়েদের। এবার স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপার স্বপ্ন ছোঁয়ার দৃঢ়তা মেয়েদের।

এর আগে বাংলাদেশ নারী দল সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পায়। সাতক্ষীরার মেয়ে ও বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ নারী ফুটবল দলের।

নিউজটি শেয়ার করুন