ঢাকাWednesday , 6 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দো’আ মাহফিল

Link Copied!

সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তি কামনায় জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। দো’আ মাহফিলে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পরিবারের বড় সন্তান এইচ এম শাহরিয়ার আসিফ- এর দ্রুত সুস্থ্যতা কামনা করে উপস্থিত সকল নেতাকর্মী মহান আল্লাহর দরবারে দোআ করেন।

উক্ত দো’আ মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক- মোঃ হেলাল উদ্দিন, এবি এম লিয়াকত হোসেন চাকলাদার, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহিন, গোলাম মোস্তফা, মোঃ হেলাল উদ্দিন হেলাল, আজহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, মোঃ দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা- আবু নাসের বাদল, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী,কাজী জামাল উদ্দিন, শেখ সারোয়ার, নুর মোহাম্মদ মোল্লা, মোঃ ফরিদ আলম, মোঃ আরিফুল ইসলাম রুবেল, সোলায়মান সামি, গোলাম মোস্তফা,জাহাঙ্গীর আলম বুলেট, যুবনেতা- সাহিদ আলম, মোঃ রুবেল প্রামাণিক, সামশেদ তাবরেজ, আব্দুর রাজ্জাক সরকার মশিউর, রফিকুল আলম প্রধান, নাদিম হোসেন, ফারুক হোসেন, ফরহাদ হোসেন, শরিফুল ইসলাম বাধন, সৈয়দ ফয়সাল প্রমুখ।

দোআ পরিচালানা করেন- মাওলানা জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন