:: নগর প্রতিদিন প্রতিবেদক ::
দেশের অন্যতম প্রধান এনজিও আশা’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
গত ১৫ সেপ্টেম্বর আশার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মনজুরুল আহসান বুলবুল আশা পরিচালনা পর্যদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও মহাসচিব পদেও একাধিকবার নির্বাচিত হন।
দেশের একজন খ্যাতিমান সাংবাদিককে চেয়ারম্যান নির্বাচিত করায় আশা’র সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।


