ঢাকাSunday , 10 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন পঞ্চপান্ডবের ২ জন

Link Copied!

মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি দ্বিতীয় সন্তানের মা হবেন শিগগির। আগেই নিশ্চিত ছিল, এ সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ থেকে দেশে ফিরছেন উইকেটরক্ষক এ ব্যাটার। তবে শুধু মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিব আল হাসানও। যদিও সাকিবের ঢাকায় ফেরার কারণটা জানা যায়নি। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে।

সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।

এদিকে, ভারত ম্যাচের আগে তিন দিনের ছুটি ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। জিম-সুইমিং করেই পার করবেন টাইগাররা। যাদের চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

নিউজটি শেয়ার করুন