ঢাকাSaturday , 16 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হচ্ছে বিআরটিসির দ্বিতল বাস

Link Copied!

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু করতে যাচ্ছে বিআরটিসি বাস। আগামী সোমবার থেকে এই বাস চালু হওয়ার কথা রয়েছে। শুরুতে আটটি দ্বিতল বাস চলবে।

ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, পরীক্ষামূলকভাবে আটটি বাস দিয়ে যাত্রা শুরু হবে। চাহিদা থাকলে আরও বাস বাড়ানো হবে।

তিনি বলেন, আটটি বাস অন্য কোনো পথে চলবে না। শুধু উড়ালসড়কে চলাচল করবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার বেলা ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বাস সেবা উদ্বোধন করার কথা ছিল। এর মধ্যে তিনি আজ শুক্রবার কিছুটা অসুস্থ হয়ে পড়েন। সোমবারের কর্মসূচিতে তিনি থাকবেন কি না, না থাকলে বাস চালু হবে কি না—এটি শনিবার জানা যাবে।

২ সেপ্টেম্বর বিমানবন্দর এলাকার কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা উড়ালসড়কে চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন