:: কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লা প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ ও পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ করেন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আশিকুজ্জামান রনি। ছাত্রলীগের চাঁদাবাজি ও পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ। এমসয় তারা আশরাফ আলী, রুহুল আমিন ও পুলিশের বিচারের দাবি জানান। এসময় বক্তারা বলেন, আশরাফ আলী, রুহুল আমিন চিহ্নিত চাঁদাবাজ। তারা জমি দখল, তেল পাম্প, হোটেল ও দোকানপাট থেকে প্রতিনিয়ত চাঁদা নিচ্ছেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে আশিকুজ্জামান রনি তাদের দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের ঘটনার আসল সত্যতা যাচাই করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেন।


