ঢাকাSaturday , 16 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শানিত হোক: তথ্যমন্ত্রী

Link Copied!

আজ শনিবার বিজয় দিবসের দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল-ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) বিজয় শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শানিত করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকার মতো। আগামী জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে দেশ কী এগিয়ে যাবে না কি বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ ¯স্লোগানে পিছিয়ে যাবে।তাই সাংবাদিকদের আহবান জানাব, জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, বক্তব্য দিচ্ছেন, এ সবই আরও শানিত হোক।‘আমরা যদি সবাই একযোগে এই সন্ত্রাস, নৈরাজ্য, বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলি, বাংলাদেশ থেকে এগুলো নির্মূল হতে বাধ্য’ প্রত্যয় ব্যক্ত করেন হাছান মাহমুদ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহ-সভাপতি মানিক লাল ঘোষ।
ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় সংগঠনের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, সাজ্জাদ আলম খান তপু, ডিইউজের বর্তমান ও সাবেক নেতারা, ডিইউজের সাবেক দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাংবাদিক অশোক দত্ত, এম এ মজিদ প্রমুখ শোভাযাত্রায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন