ঢাকাSunday , 17 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিইউজে সদস্যদের মধ্যে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ

Link Copied!

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্যদের মধ্যে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০৩ জন সদস্য সাংবাদিকদের হাতে টিসিবির ফ্যামিলি কার্ড তুলে দেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আজকে প্রথম ধাপে টিসিবির ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করছি। পর্যায়ক্রমে সকল সদস্য সাংবাদিকদের আমরা কার্ড পাওয়ার ব্যবস্থা করব। আমরা কল্যাণ তহবিলে একটি সম্মানজনক পরিমাণের অর্থ জমা করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের রুটিরুজি ও মর্যাদা রক্ষার লড়াইয়ে এগিয়ে যাব। সংগঠনকে আরো গতিশীল করতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন চেষ্টার পর আমরা আজকে সদস্য সাংবাদিকদের হাতে টিসিবির ফ্যামেলী কার্ড তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সদস্যদের পাশে আরও সক্রিয়ভাবে থাকবে।

ডিইউজের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী ও নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমানের যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী

নির্বাহী পরিষদ সদস্য দুলাল খান, আসাদুর রহমান, সলিমুল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, রেহানা পারভীন, সফিকুল করিম সাবু, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

নিউজটি শেয়ার করুন