দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়াম লীগ চালাচ্ছে ব্যপক কর্মযজ্ঞ । নির্বাচনী প্রচারণায় মুখর দেশের সর্বত্র। গত বুধবার সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দেন তিনি।
এরই ধারাবাহিকতায় আগামী পহেলা জানুয়ারী রাজধানী ঢাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিকেল ৩টায় ঢাকা-১৩ আসনের শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এই জনসভা হবে।
ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেন।


