ঢাকাSunday , 24 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেলফি দেখে হইচই

Link Copied!

দুই বলিউড তারকা মৌনী রায় এবং দিশা পাটানি যেনো পরস্পরের চোখের মণি। বলিউডের ঘনিষ্ঠমহলে এরা দু’,জন ‘মাণিকজোড়’ হিসবে ব্যাপক পরিচিত। সপ্তাহান্তে সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন স্থানে ট্রিপে যাওয়া – সব কিছুতেই দিশা আর মৌনী একসঙ্গে। কিন্তু সম্প্রতি বিদেশে ঘুরতে গিয়ে তারা যা করলেন, তা দেখে নেটপাড়ার মানুষজনের ভিরমি খাওয়ার অবস্থা!

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন দিশা, মৌনী। এই গার্ল ট্রিপে বলিউডের দুই অভিনেত্রী যে চুটিয়ে মজা করছেন, তা বলাই বাহুল্য। কারণ দুই তারকার সোশাল অ্যাকাউন্টে চোখ রাখলেই একের পর এক ছবি আর ভিডিও ভাসছে। কখনও সুইমস্যুট পরে পুলে, আবার কখনও বা বিকিনি পরে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে দিশা পাটানি এবং মৌনী রায়কে। দুই নায়িকাকে একসঙ্গে এক ছবিতে দেখা গেল স্নানঘরে। যা দেখে নেটপাড়ার নীতিবাগিশদের প্রশ্ন – সমকামী নাকি আপনারা ?

ছবিতে তাদের পরনে অ্যানিম্যাল প্রিন্টেড বিকিনি। চোখে রোদ চশমা। একে – অপরের কাছাকাছি এসে স্নানঘরের আয়নায় তাদের উপভোগ্য মুহূর্ত বন্দি করছেন। মৌনী – দিশার এই সেলফি দেখে নেটপাড়ার একাংশ হইচই শুরু করে দিয়েছে। কারও প্রশ্ন, আপনারা কবে বিয়ে করছেন বলুন তো ? আবার কারও মন্তব্য – আপনারা যে সমকামী, এটা আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করছেন ?

নিউজটি শেয়ার করুন