ঢাকাMonday , 15 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘কঠোর’ হচ্ছে সরকার

Link Copied!

খাদ্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই, তারা এ নির্বাচনটাকে অর্থবহ নির্বাচন হিসেবে গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে ভোট দিয়েছে। এবার আমরা যে ভোট পেয়েছি তার কারণ, জনগণ প্রকৃতপক্ষে যেটা দেখেছে সেটা হচ্ছে, আমরা যে উন্নয়নটা তাদের জন্য করতে পেরেছি, তারই ফল, তারা আওয়ামী লীগকে স্বস্তঃফূর্তভাবে ভোট দিয়েছে। তাদের ভোট দেয়ার একটাই কারণ, দেশের উন্নয়নটা অব্যাহত থাকুক; সেটা তারা চায়। কাজেই জনগণের যে প্রত্যাশা, সেটা আমাদের পূরণ করতে হবে।’

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে। নির্বাচনী ইশতেহার অনুসারে আমাদের যা যা করণীয়, সেগুলো সুনির্দিষ্টভাবে করতে হবে।

শেখ হাসিনা বলেন, খাদ্যপণ্যের যখন দাম বাড়ে তখন কৃষক খুশি হয়। কিন্তু যারা ভোক্তাদের ওপর চাপ পড়ে। এখানে একটা সামঞ্জস্য করতে হবে। সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয়কে মিতব্যয়ী হতে হবে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। সরকারকে বিপাকে ফেলার জন্য বাজার নিয়ে সবসময় চক্রান্ত হয়, সেটা সবার মাথায় রাখতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৪টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৬৩ জন ও জাতীয় পার্টি থেকে বিজয়ী হন ১১ জন। একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

গত ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর বৃহস্পতিবার শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন