ঢাকাSunday , 28 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : প্রধানমন্ত্রী

Link Copied!

বাংলাদেশের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট জানিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে এবং সংসদ কার্যপ্রণালি বিধি পড়তে হবে।

রোববার সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকের সঞ্চালনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে যোগ দেন স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যই।তাদের মধ্যে ৫৮ জনই বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতা। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় পেয়েছেন।

সূচনা বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। অব্যাহত থাকবে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়া যেসব প্রকল্প দেশের অর্থবহ হবে, সেসব প্রকল্প গ্রহন করার কথাও জানান প্রধানমন্ত্রী।

এসময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন তাদের জন্য ঘর তৈরি করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন