নোরা ফাতেহি, বলিউড অভিনেত্রীর চেয়ে নৃত্যশিল্পী হিসেবেই বেশি পরিচিত তিনি। বিভিন্ন আইটেম গানে নাচতে দেখা গেছে এই তারকাকে। এখনও পর্যন্ত মূল চরিত্রে অভিনয় করতে পারেননি বলিউডের কোনো সিনেমায়।
তবুও নাচের কারণে বিভিন্ন অনুষ্ঠানে বিচারক কিংবা বিশেষ অতিথি হিসেবে দেখা মেলে নোরার। সম্প্রতি ডিজনি প্লাস হট স্টারের ‘ডান্স প্লাস প্রো’র মঞ্চে হাজির হয়েছিলেন এই তারকা। যেখানে উপস্থিত হয়েই ‘অশ্লীল’ নাচ দেখা মিলল তার। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে।
‘ডান্স প্লাস প্রো’র মঞ্চে সিলভার রঙের শর্ট টাইট পোশাকে হাজির হন নোরা। সেখানে ‘ডান্স মেরি রানি’ গানের তালে কোমড় দোলাতে দেখা যায় এই তারকাকে। সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিতর্কটা সৃষ্টি হয় মূলত নাচের একপর্যায়ে নোরার নিতম্বে পানি ঢালাকে কেন্দ্র করে।


