ঢাকাSaturday , 19 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপিতে ট্রাফিক আইনে ১৭৭৯ মামলা

Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই দিনে ১৭৭৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দেড় শতাধিক গাড়ি ডাম্পিং ও অর্ধশতাধিক গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ১৭৭৯টি মামলা করেছে। জরিমানা করা হয়েছে ৭৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়াও অভিযানে ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন