ঢাকাSaturday , 19 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে গণফোরাম

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসেছে গণফোরাম। ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সংলাপ করছে।

আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন গণফোরামের নেতারা ।

একদিন আরও ছয়টি দল ও জোট প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবেন। এর মধ্যে রয়েছে- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল।

এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের সরানো, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার প্রসঙ্গে তাদের বক্তব্য তুলে ধরবেন।

এর আগে ৫ অক্টোবর প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামি, গণ-অধিকার পরিষদসহ পাঁচটি দল এবং গণতন্ত্র মঞ্চসহ তিনটি জোট।

নিউজটি শেয়ার করুন