ঢাকাFriday , 25 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে কাজের পরিকল্পনা নেই প্রিয়াঙ্কার

নগর প্রতিদিন
October 25, 2024 6:26 pm
Link Copied!

হলিউডেই পুরোপুরি মন বসিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাইয়ে আসা যাওয়া থাকলেও, বলিউড ছবি থেকে দূরত্ব বাড়িয়েছেন নিজের। তবুও কানে এসেছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবি দিয়েই নাকি বলি ছবিতে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু আচমকাই সেই ছবি বাতিল হল।

‘জি লে জারা’ ছবির হিসেব না হয় বাদ। কিন্তু যে বলিউড থেকে অভিনেত্রী হয়ে ওঠা, সেই বলিউডকেই সুযোগ পেলে একহাত নিতে ভোলেন না প্রিয়াঙ্কা। বরং হলিউডে বসেই বলিউড ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিষ্কার বললেন, বলিউড ছবি তৈরি করার সময় কোনও প্ল্যান থাকে না। কিন্তু হলিউড ছবির পরিচালকরা একেবারে পেপারওয়ার্ক করেই ছবি তৈরি শুরু করেন!

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘ছবির তৈরির ক্ষেত্রে হলিউড খুবই পরিকল্পনা মাফিক এগিয়ে চলে। শুটিংয়ের আগের দিন প্রায় ১০০ টা ই-মেইল আসবে। যেখানে শুটিংয়ের সমস্ত তথ্য দেওয়া হবে। শুধু তাই নয়, কলটাইম মিস করা যায় না। ই-মেইলে লেখা থাকে কতক্ষণ শুটিং চলবে। পুরো ব্যাপারটাই একটা ছকের মধ্যে বাঁধা থাকে। কিন্তু বলিউডে কোনও পরিকল্পনা নেই। যখন যেমন, তখন তেমন! আর এই বিষয়টাকে মুম্বাইয়ে খুব ভালো চোখেই দেখা হয়। প্রোফেশনালিজম হলিউড থেকে শেখার মতো।’

নিউজটি শেয়ার করুন