বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেন, সমাজের প্রত্যেকটি লোকই সমাজের অংশীদার। তাই সমাজ উন্নয়নে সবাইকে অংশগ্রহণ করতে হবে। যারা কানে শোনেনা বা কথা বলতে পারেনা তারাও সমাজের একটি অংশ। তাই সরকার ও সমাজপতিদের উচিত বধিরদেরকেও সমাজের উন্নয়নে কাজে লাগানো। তাহলে তাদেরও নিজেদেরকে অবহেলিত ভাবার সুযোগ থাকবে না।
আজ শুক্রবার অক্টোবর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে ঢাকা বধির সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে অপর্ণা রায় এসব কথা বলেন।
সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, লায়ন মিসবাহ উদ্দিন, সীমান্ত দাস, সমীর , তন্ময় , প্রনব , বধির সংস্থার রিপন , শাহানা , মোশারফ , দীপু প্রমুখ।
দোভাষী হিসাবে রূপা , জুহি , মনোয়ার আরিফ উপস্থিত ছিলেন।


