ঢাকাMonday , 11 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় ডিইউজের উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা

Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ডিইউজে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে অন্তবর্তী সরকারের প্রতি।

আজ সোমবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের উপর হামলা- মামলা, গ্রেফতার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।

বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময়ে সাংবাদিকদের নামে আগের মত মামলা-হামলা চলমান থাকবে সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। এছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাও গ্রহণযোগ্য হতে পারে না।

ডিইউজে অবিলম্বে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন