বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজে )। চাকরিচ্যুতদের দ্রুত পুনর্বহালের দাবি জানান নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট) ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে বলেন, এ ধরনের চাকরিচ্যুতি শ্রম আইন, পেশাগত মর্যাদা এবং কর্মপরিবেশের জন্যও উদ্বেগজনক দৃষ্টান্ত। আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে চাকরিচ্যুত করায় অন্য সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের আয়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত শুধু অন্যায় ও অমানবিকই নয়, সাংবাদিক সমাজে তা অস্থিরতা তৈরী করবে। সেজন্য অবিলম্বে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবী জানান তারা । অন্যথায় সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আইনি লড়াইসহ রাজপথে নামা ছাড়া বিকল্প পথ থাকবে না বলেও সতর্ক করেন নেতৃবৃন্দ।


