ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের জন্যে নতুন ওয়োজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করুণ: ডিইউজে

Link Copied!

সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের জন্যে নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি সাজ্জাদ আলম খান তপু।

আজ বৃহস্পতিবার ডিইউজের নির্বাহী পরিষদের সভায় দাবি জানিয়ে তিনি বলেন, ৫ বছর পর পর ওয়েজবোর্ড রোয়েদাদ গঠনের বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে সে সময় পার হয়েছে। কিন্তু কোন ধরণের উদ্যোগ দেখছি না। নিত্যপণ্য ও সেবা মূল্য বিবেচনায় অবিলম্বে মহার্ঘভাতা ঘোষণার দাবিও জানান তিনি।

প্রারম্ভিক বক্তব্যে ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, অনেক নারী সাংবাদিক চাকুরীচ্যুত হয়েছেন। কেউ কেউ লাঞ্চিত হচ্ছেন। এ অবস্থা বৈরী পরিবেশ তৈরি করছে; যা মেনে নেওয়া যায় না।

সভায় অলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান,দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মো. শাহজাহান স্বপন, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক, অনজন রহমান, মুস্তফা মনওয়ার সুজন, দৈনিক করোতোয়ার ইউনিট চিফ মো: মিজানুর রহমান প্রমুখ।

বগুড়া, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

সভায় নাটোর, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দুর্বৃত্তরা ভীতিকর পরিবেশ তৈরি করতে নির্যাতনে পথ বেছে নিয়েছে। যা স্বাধীন সংবাদ প্রবাহকে বাধাগ্রস্থ করছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্যে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

৬ এপ্রিল নাটোরের দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৬ এপ্রিল বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম ও অনলাইন সংবাদমাধ্যম বগুড়া লা যেইভের প্রতিনিধি আসাবোদৌলা লিওন।

৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অতর্কিত হামলার শিকার হয়েছেন এটিএন বাংলার সাংবাদিক ইসহাক সুমন।

 

নিউজটি শেয়ার করুন