শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন, আমরা আটকের খবরটি শুনেছি। তবে কারা কবে কোথা থেকে আটক করেছে সে বিষয়ে জানি না। আমরাও জানার চেষ্টা করছি। এ অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি।
এ বিষয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তাঁর নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন-জখমের ঘটনাও ঘটেছে।


