ঢাকাFriday , 7 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নগর প্রতিদিন
October 7, 2022 8:05 pm
Link Copied!

:: প্রতিনিধি, গোপালগঞ্জ ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাসহ পরিবারের সদস্য, সংসদ সদস্যরা, পদস্থ সামরিক-বেসাররিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পদ্ম সেতু হয়ে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। ছোট বোন শেখ রেহানাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন