ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে জাপার অভিনন্দন

Link Copied!

জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এর দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আজ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, তিনি তাঁর মেধা, যোগ‌্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখবেন।

জিএম কাদের আরো বলেন, জনাব তারেক রহমান যে সময় দলের এই গুরুদায়িত্ব গ্রহন করলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশকীয় প্রয়োজন।

জিএম কা‌দের আশা প্রকাশ করে ব‌লেন জনাব তা‌রেক রহমান তাঁর মরহুম পিতা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসা‌বে দেশ ও জা‌তি গঠ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন কর‌বেন।

জিএম কাদের জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন