জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এর দ্বায়িত্ব গ্রহণ করায় আজ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, তিনি তাঁর মেধা, যোগ্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখবেন।
জিএম কাদের আরো বলেন, জনাব তারেক রহমান যে সময় দলের এই গুরুদায়িত্ব গ্রহন করলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশকীয় প্রয়োজন।
জিএম কাদের আশা প্রকাশ করে বলেন জনাব তারেক রহমান তাঁর মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসাবে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
জিএম কাদের জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।


