ঢাকাThursday , 8 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টন নয়, এবার কমলাপুরে সমাবেশ করতে চায় বিএনপি

Link Copied!

রাজধানীতে গণসমাবেশের জন্য দলীয় কার্যালয় নয়াপল্টনের বাইরে এবার নতুন জায়গা চেয়েছে বিএনপি। তবে পুলিশ ভিন্ন আরেকটি জায়গার কথা প্রস্তাব করেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করে সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপির নেতারা। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য দলটিকে প্রস্তাব দিয়েছে পুলিশ।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

বিএনপির এই নেতা বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়ার কথা বলেছেন। তবে আমরা নয়াপল্টনে গণসমাবেশ করার কথা জানিয়েছি। তারা (ডিএমপি) পল্টনে আমাদের অনুমতি দেননি। এ জন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা জানিয়েছে।’

বিএনপি তাহলে কোথায় সমাবেশ করবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বরকতউল্লা বুলু বলেন, ‘ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাব না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।’

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

নিউজটি শেয়ার করুন